গাজীপুরে তিতাস ট্রেনের অতিরিক্ত যাত্রাবিরতি

গাজীপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৮, ২২:৪৬আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২২:৪৭

গাজীপুর গাজীপুরের টঙ্গী জংশন এলাকায় তিতাস কমিউটারের একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ওই স্টেশনে ট্রেনটির অতিরিক্ত যাত্রাবিরতি ঘটেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে আখাউড়া যাওয়ার পথে টঙ্গী জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী রেল স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনটি টঙ্গী জংশন এলাকার ওভারব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে একটি বগির নিচের যন্ত্রাংশ খুলে পড়ে। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি সেখানেই থামিয়ে দেয়। এতে ট্রেন লাইন বা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে ১ নম্বর লাইনটি বন্ধ রয়েছে। অন্য সব ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। ত্রুটিযুক্ত ট্রেনটি সচল করতে প্রক্রিয়া চলছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম