সিটি করপোরেশন নির্বাচন: প্রার্থীদের জনগণের মুখোমুখি করছে সুজন

গাজীপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৫:১০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৭:১৩

গাজীপুর

সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী প্রার্থী নির্বাচনের জন্য তাদের জনগণের মুখোমুখি করা হবে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, ‘কালো টাকা, পেশি শক্তি ও দলীয় প্রভাবমুক্ত করতে প্রার্থীদের সব ধরণের হিসাব নিকাশসহ তাদের ব্যক্তিগত তথ্যগুলো প্রচারের ব্যবস্থা করা হবে। ভোটারদের হাতে হাতে এসব তথ্য পৌঁছে দেওয়া হবে।’

তিনি বলেন, ২৮ ও ২৯ এপ্রিল কাউন্সিলর ও ৩০ এপ্রিল মেয়র প্রার্থীদের জনগণের মুখোমুখি করা হবে। ২০টি ওয়ার্ডের   কাউন্সিলর প্রার্থীদের তাদের নিজেদের ওয়ার্ডে জনগণের মুখোমুখি করা হবে। আর মেয়র প্রার্থীদের মহানগরের উল্লেখযোগ্য একটি স্থানে এক মঞ্চে জনগণের মুখোমুখি করা হবে।

 সম্মেলনে আরও বলা হয়, যোগ্য, সৎ, জনকল্যাণমুর্খী প্রার্থী নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা গড়তে ৩ মে থেকে ১২ মে পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সুজনের সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর সুজনের সভাপতি মনিরুল ইসলাম রাজীব, আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুল, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহিম সরকার প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম