আসামি ধরতে নদীতে ঝাঁপ, ২১ ঘণ্টা পর কনস্টেবলের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৪:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৬:০৩

আসামি ধরতে নদীতে ঝাঁপ, ২১ ঘণ্টা পর কনস্টেবলের লাশ উদ্ধার মানিকগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শাহিনুরের লাশ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহিনুর সদর থানায় কর্মরত (কং নম্বর-৯১৩) ছিলেন। তার বাড়ি ঢাকা জেলার আশুলিয়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে।








রকিবুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘিওর উপজেলার পূর্ব গিলণ্ড গ্রামের মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সালামকে ধরতে যায়। এ সময় পুলিশের হাত থেকে ছুটে জয়নগর এলাকায় পাশে কালিগঙ্গা নদীতে ঝাঁপ দেয় সালাম। আসামি সালামকে ধরতে পুলিশ সদস্য শাহিনুর রহমানও কালীগঙ্গা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই আসামি সালামসহ শাহিনুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। বিরতির পরে সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান জোরদার করা হয়। পরে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কনস্টেবল শাহিনুরের লাশ উদ্ধার করে। তবে মাদক মামলার আসামি আব্দুস সালামের সন্ধান এখনও পায়নি পুলিশ।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ৮ জন সদস্যের সঙ্গে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকার ৫ জন ডুবুরি উদ্ধার কাজে সহযোগিতা চালিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেন।

 

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের