গাজীপুরে কালবৈশাখী ঝড়ে স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ২১:১২আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:২৩

গাজীপুরে ঝড়ে পড়ে যাওয়া বিদ্যুতের খুঁটি গাজীপুরে কালবৈশাখী ঝড়ে কারখানার পিলারসহ শেড ভেঙ্গে পাশের বাড়ির ঘরের চালে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এই সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।  শনিবার (২১ এপ্রিল) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম নাসরিন আক্তার খুকু। সে শেরপুর সদরের চরপক্ষী দাসপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে। সে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার ভারটেক্স আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

খুকুর পরিবার গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে।

১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে স্কুল ছুটি শেষে সে তার এক সহপাঠীর সঙ্গে বাসায় ফিরছিল। এসময় ঝড় শুরু হলে তারা পথের পাশে এক ছাপরা ঘরে আশ্রয় নেয়। তখন ঝড়ো বাতাসে ওই বাড়ির পাশের সফি প্রসেসিং কারখানার ৭তম তলা ভবনের ছাদের ওপরের টিনের শেড ও পিলার ভেঙ্গে ওই বাড়ির চালের ওপর পড়ে। এতে ওই দুই জন চাপা পড়ে এবং ঘটনাস্থলেই নাসরিন নিহত ও তার সহপাঠী আহত হয়।

আহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

একই সময়ে কালবৈশাখী ঝড়ে জেলার শহর এলাকা ও কালীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্রায় অর্ধশত ঘর বাড়ি ও দোকানপাটের চাল উড়ে যায়। গাছ ও বিদ্যুতের খুঁটি সড়কের ওপর উপড়ে পড়ার কারণে জয়দেবপুর কাপাসিয়া সড়কে যান চলাচলে ব্যাহত হয়। বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসসহ উদ্ধারকর্মীরা সন্ধ্যার পর পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার কাজ চালিয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম