বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৩:১৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৩:৩২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মো. আবদুল হামিদ প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন আগামীকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে তিনি টুঙ্গিপাড়ায় আসছেন।
রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় আগমনের খবর জানিয়ে তার প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারের সই করা একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে। তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার বিএএফ বেজ বাশার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চড়ে টুঙ্গিপাড়ার পথে রওনা দেবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি অবতরণ করবে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে।
টুঙ্গিপাড়ায় আসার পর ১২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। দুপুর ১২টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে আবার হেলিকপ্টারে ঢাকার পথে রওনা দেবেন তিনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম