রাজবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫০ রোগী সদর হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৭:৫০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:৩১

রাজবাড়ীতে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ রাজবাড়ীতে গত কয়েক দিনে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এরমধ্যে মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক শিশু ও নারীসহ বিভিন্ন বয়সী রোগী। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে। হঠাৎ বাড়তি এই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আবাসিক চিকিৎসক বলছেন, পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বাসি খাবার এড়িয়ে চলার মাধ্যমে ডায়রিয়ার প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকা সম্ভব।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর জন্য ১৩টি বেড বরাদ্দ থাকলেও এখন চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন রোগী। বাড়তি রোগীদের বাধ্য হয়ে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আবহাওয়াজনিত কারণে এই সমস্যা উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে বাড়িতে খাওয়ার স্যালাইন ও ওষুধ দিয়েও কোনও উন্নতি হয়নি। ফলে হাসপাতালে ভর্তি করতে হয়েছে আক্রান্তদের। কিন্তু হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তারা। হাসপাতালে পর্যাপ্ত টয়লেট না থাকাও বড় সমস্যা মনে করছেন তারা।
হাসপাতালের বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া আক্রান্ত রোগী সোবহান বিশ্বাস (৩২) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পাতলা পায়খানা শুরু হলে স্থানীয় ডাক্তারের পরামর্শে স্যালাইনসহ ওষুধ খেলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। পরে গত সোমবার (২৩ এপ্রিল) বিকালে হাসপাতালে ভর্তি হই। এখন অবস্থা একটু উন্নতির দিকে।’
ডায়রিয়া আক্রান্ত রোগীর স্বজন চন্দনী এলাকার বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আমার মা আনোয়ারা বেগম সোমবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হন। স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে গেলে তিনি সদর হাসপাতালে ভর্তির পরার্মশ দেন। দুপুরেই তাকে হাসপাতালে ভর্তি করি। তবে বেড না পাওয়ায় মেঝেতেই রাখতে হয়েছে। তাছাড়া হাসপাতাল র্কতৃপক্ষ কোনও ওষুধও দিতে পারেনি। সবকিছুই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।’
আরেক রোগীর স্বজন মো. ওহিদ শেখ বলেন, আমার স্ত্রী আছিয়া বেগমকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু এখানে পা ফেলার জায়গাটুকুও নেই। শতাধিক রোগীর জন্য টয়লেট মাত্র একটি। ফলে সবারই খুব সমস্যা হচ্ছে।
শেষ ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে অর্থশতাধিক রোগী বালিয়াকান্দি উপজলোর বহরপুর এলাকা থেকে আসা কামরুল ইসলাম নামে এক রোগীর স্বজন জানান, মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কোনও চিকিৎসকের দেখা পাননি। হাসপাতালের সামনের ওষুধের দোকান থেকে স্যালাইন কিনে এনে খাওয়ানো হচ্ছে ছেলেকে।
শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সদর হাসপাতালে সেবাদান ব্যাহত হচ্ছে বলে স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের যথাসম্ভব ভালো সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
ডায়রিয়ার প্রকোপ থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আলী আহসান তুহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডায়রিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। রিচ ফুড এড়িয়ে চলতে হবে। আর বাসি খাবার একেবারেই খাওয়া যাবে না। সবসময় খাবার ঢেকে রাখতে হবে। খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে।’ রোদে বের হতে হলে ছাড়া ব্যবহারের পরামর্শও দেন তিনি।

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম