রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ১৬:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:০০

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার রাজবাড়ীতে ৪ হত্যা ও অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল পত্তনদারকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাবু মণ্ডলের স’মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্যাপাড়ার মো. হোসেন পত্তনদারের ছেলে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ায় অভিযান চালিয়ে জামাল পত্তনদারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, অস্ত্র মামলাসহ একাধিক ছিনতাই মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম