ইটভাটার গরম বাতাসে ৫০ বিঘা জমির ধান পুড়ে যাওয়ার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১২:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১২:৪২

ইট ভাটার গরম বাতাসের তাপে নষ্ট হয়ে যাওয়া ধান

জয়পুরহাটে সদর উপজেলায় একটি ইটভাটার গরম বাতাসে প্রায় ৫০ বিঘা জমির ধান পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মেসার্স হারুন অ্যান্ড ব্রাদার্স ব্রিকস ফিল্ড এর গরম বাতাসে এলাকার বালিয়াতর, থিপুর ও রঘুনাথপুরের বোরো ক্ষেত পুড়ে গেছে বলে অভিযোগ করেছন কৃষকরা।

তারা জানান,গত তিন বছর ধরে এ মৌসুমের শেষের দিকে ওই ইটভাটার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।এ ব্যাপারে জানানো হলেও এর কোনও স্থায়ী সমাধান এখনো হয়েনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন গিয়ে দেখা যায়,হারুনুর রশিদ নামে  এক ব্যক্তি স্থানীয় তিন ফসলের জমির ওপর জিগজ্যাগ কিলনসহ আধুনিক ইটভাটা নির্মাণ করেছেন। গত সাত বছর ধরে সেকানে ইট পোড়ানো হচ্ছে। ইট পোড়ানো শেষ হওয়ার পর জিগজ্যাগ কিলনে যে গরম বাতাস জড়ো হয়, ইটভাটার ফায়ারম্যান তা রাতের অন্ধকারে চিমনি দিয়ে বের করে দেয়। এতে প্রচণ্ড বেগে গরম বাতাস বের হওয়ার কারণে ও তাপে রঘুনাথপুর, থিপুর ও বালিয়াতর মাঠের প্রায় ৫০ বিঘা জমির ধানসহ বেশ কিছু আম গাছের আম পুড়ে গেছে।

রঘুনাথপুর গ্রামের কৃষক আব্দুর রহমান অভিযোগ করে বলেন,‘দেড় বিঘা জমিতে তিনি ব্রি-২৮ জাতের বোরো ধান চাষ করেছি। ধানও ভালও হয়েছে। কিন্তু প্রচণ্ড বেগে আসা ইটভাটার গরম বাতাসে আমার পুরো ক্ষেত পুরে গেছে। এতে আমার ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।’

বালিয়াতর গুচ্ছ গ্রামের আয়মা বেগম জানান,‘তার ছেলে মিন্টু মিয়া এক বিঘা জমিতে বোরো চাষ করেছে। ধানগুলিতে পাক ধরেছে। কয়েকদিন পর কাটার কথা। কিন্তু হঠাৎ করে মাঠে গিয়ে দেখি জমির পুরো ধান অন্যদের মত চিটা হয়ে গেছে। এই ক্ষতিপূরণ করার সামর্থ্য আমার নেই।’

বালিয়াতর গ্রামের কৃষক কাবিল হোসেন বলেন,‘এবার আমি ও আমার ভাই তিন বিঘা জমিতে বোরো চাষ করেছি। ইটভাটার গরম বাতাসে আমাদের পুরো ক্ষেত পুড়ে গেছে।’

আম বিক্রির জন্য ওই এলাকার গ্রামীণ সড়কের ৫০টি সরকারি আমগাছ দরপত্রের মাধ্যমে ১৫ হাজার টাকায় লিজ নিয়েছেন স্থানীয় শেখপাড়া গ্রামের মতিয়ার রহমান। ইটভাটার গরম বাতাসে তার সবগুলি গাছের আম নষ্ট হয়ে গেছে।

বালিয়াতর গ্রামের কৃষক আব্দুল মালেক জানান,শুধু আম নয় ওই ইটভাটা চালু করার পর থেকে তাদের এলাকার নারিকেল, লিচু ও কাঁঠালসহ কোনও ফলই আর তারা ফলাতে পারছেন না। এ ছাড়াও এলাকার প্রায় ১৫ জন কৃষকের অভিযোগ, গত দুই বছর ধরে তাদের ফসল নষ্ট হওয়ার পর ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসন উদ্যোগ নিলেও ক্ষতিগ্রস্ত সব কৃষকদের তা দেওয়া হয়নি। তাই ক্ষতিপূরণ নয়, স্থায়ী সমাধানের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। 

ইট ভাটার গরম বাতাসের তাপে নষ্ট হয়ে যাওয়া ধান

ইটভাটার মালিক হারুনুর রশিদ মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে ফসলের ক্ষতির কথা স্বীকার করে বলেন,‘ইটভাটার ফায়ারম্যানের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ইটভাটার ইট পোড়ানো বন্ধ হওয়ায় পর ফায়ারম্যান জিগজ্যাগ কিলনের গরম বাতাস তাড়াহুড়ো করে চিমনির মাধ্যমে ছেড়ে দেওয়ায় বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। তবে আগামীতে এ ধরণের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমি সতর্ক থাকবো।’

ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘ছাড়পত্রের আবেদন করা আছে।’ 

জয়পুরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো.সেরাজুল ইসলাম সাজু বলেন,‘কৃষকরা অভিযোগ না করলেও ফসল নষ্টের কথা জেনে সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন,‘এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া গত বছর একই অভিযোগে ওই ইটভাটা বন্ধের জন্য পরিবেশ অধিদফতরে সুপারিশ পাঠানো হলেও তার কোনও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

বন ও পরিবেশ অধিদফতরের বিভাগীয় অফিস বগুড়া’র সিনিয়র কেমিস্ট আসাদুর রহমান বলেন,‘২০১৪ সালের পর থেকে ওই ইটাভাটার পরিবেশ অধিদফতর থেকে কোনও ছাড়পত্র দেওয়া হয়নি।

কৃষকের ফসলের ক্ষতির বিষয়ে তিনি বলেন,‘এ ব্যাপারে অভিযোগ পেলে ইটভাটা মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম