মে দিবসে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত গাজীপুরের মেয়র প্রার্থীরা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০১ মে ২০১৮, ২১:১১আপডেট : ০১ মে ২০১৮, ২১:১১

নির্বাচনি প্রচারণা চালাচ্ছে আ.লীগ ও বিএনপি প্রার্থী মহান মে দিবসে ছুটির দিনে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। এদিনে কর্মী ও সমর্থকদের নিয়ে তারা ভোটারদের খোঁজে ছুটে গেছেন শহরের অলিগলিসহ বিভিন্ন মহল্লায়, বাজারে ও বাড়িতে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (নৌকা প্রতীক) মঙ্গলবার সকালে মহানগরের ১৭নং ওয়ার্ডের মোগরখাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি যোগীতলা নতুন বাজার, চান্দনা মধ্যপাড়া, সাধু কাচা বাজার, নলজানী, দক্ষিণ তেলিপাড়া, বাড়িয়ালী, টেকনগরপাড়া, তেলিপাড়া আশরাফিয়া মাদ্রাসার সামনে , বারবৈকা, দিঘিরচালা ও চান্দনা চৌরাস্তাসহ ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তিনি বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগের সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এসময় জাহাঙ্গীর আলম স্থানীয় ভোটারদের কাছে ভোট ও সমর্থন প্রার্থণা করে বলেন, ‘আমি গাজীপুরকে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছি।’ সেই লক্ষ্যে আগামী ১৫ মে মেয়র পদে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।
অপরদিকে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ প্রতীক) মঙ্গলবার মহানগরের কাশিমপুর এলাকার সুরাবাড়ি রাইচমিল, সারদাগঞ্জ মনি ফ্যাশন, লতিফপুর প্রাইমারী স্কুল, হালিম মার্কেট, ফরচুন প্লাজা, জিরানি বাজার, বারেন্ডা মোল্যা ব্রিকস ফিল্ড, সাকের লেন পাড়া এলাকায় নির্বাচনি প্রচার কাজ চালান।
এছাড়াও বিএনপি প্রার্থীর সমর্থনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু পূবাইল মীরের বাজার এলাকায় প্রচার কাজ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক নগরীর ২৯ নং ওয়ার্ডের হাজীবাগ, আদাবৈ, তরতপাড়া, ভোড়া এলাকায় প্রচার কাজ চালান।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৬ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও জানান, গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। আগামী ১৫ মে এ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১। ৪২৫টি কেন্দ্রের ২৭৬১টি কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে এটি হবে দ্বিতীয় নির্বাচন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক