নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

নরসিংদী প্রতিনিধি
০৩ মে ২০১৮, ১৭:০০আপডেট : ০৩ মে ২০১৮, ১৯:৩৪

নরসিংদীতে-চেয়ারম্যানকে-গুলি-করে-হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ হত্যার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম।

জানা যায়, চেয়ারম্যান সিরাজুল হককে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বাঁশগাড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পথরোধ করে। এরপর তাকে গুলি করে এবং কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদীতে-চেয়ারম্যানকে-গুলি-করে-হত্যা
অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম বলেন, ‘তার লাশ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’

/জেবি/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি