ইউপি চেয়ারম্যান সিরাজুল হত্যা, ৩০ জনকে আসামি করে মামলা

নরসিংদী প্রতিনিধি
০৫ মে ২০১৮, ০১:১৯আপডেট : ০৫ মে ২০১৮, ০১:৩০

নরসিংদী নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ মে) রাত ১১টায় নিহতের ছেলে আশরাফুল হক বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলার আসামিরা প্রতিপক্ষ প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহেদ সরকারের সমর্থক দলীয় নেতাকর্মী। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না। মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ মে) দুপুরে রায়পুরা উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বাশঁগাড়ির আড়াকান্দা এলাকায় দুর্বৃত্তরা সিরাজুল হকের গতিরোধ করে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। সিরাজুল বাঁশগাড়ী ইউপির একবারের মেম্বার ও টানা ৬ বারের চেয়ারম্যান ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম