গাজীপুরে ৩৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৮৮টি সাধারণ

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০১৮, ০৯:৩২আপডেট : ০৬ মে ২০১৮, ০৯:৫৭

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর ৮৮টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ মে) সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতমিনিময় সভায় গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল ওই তথ্য জানান।

গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে ২৪ জন করে ৮ হাজার ৮৮ জন এবং ৮৮টি সাধারণ কেন্দ্রের প্রতিটিতে ২২জন করে এক হাজার ৯৩৬ জনসহ মোট ১০ হাজার ২৪ জন আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি সাধারণ ওয়ার্ডে ১০ জনের একটি টিম এবং ১০ জনের একটি রিজার্ভ টিম মোতায়েন থাকবে। ৫৮০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ২৯ প্লাটুন এবং প্রতি প্লাটুনে ২০ জন করে ৫৮০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামান।

নির্বাচনের আগে ও পরে ৪ দিনে ৫৭ জন (প্রতি ওয়ার্ডে একজন করে) নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।  আরও ১০জন অতিরিক্ত হিসেবে মোট ৬৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া গড়ে তিনটি ওয়ার্ডের জন্য একজন করে মোট ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ -১৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে, ১৪ মে রাত ১২টা থেকে ১৫ মে রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, বেবি ট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, ট্যাম্পু ইত্যাদির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এছাড়া ১৩ মে রাত ১২টা থেকে ১৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

বহিরাগতদের ১ মে রাত ১২টার আগেই নির্বাচনি এলাকা ত্যাগ করতে হবে।

১৫মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৬ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটা দ্বিতীয় নির্বাচন।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম