সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ১১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৮:২৫আপডেট : ০৮ মে ২০১৮, ১৮:২৫

ফেনসিডিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ১ হাজার ১শ’ ৪ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় ওই কাভার্ডভ্যানের চালক আজমীর হোসেন (৩০) ও হেলপার জসিম উদ্দিনকে (১৯) আটক করা হয়। সোমবার রাত ১১টায় ফেনসিডিলসহ কাভার্ডভ্যানটি (নং ঢাকা মেট্রো-ট-১১-৭৭৮০)নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যান ও ট্রাক ব্যবহার করে বেনাপোল ও সীমান্তবর্তী স্থান থেকে দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, রিকোডেক্স, বিয়ার, সেনেগ্রা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে আসছে।

র‌্যাব আরও  জানায়, জসিম উদ্দিনের নামে যশোর জেলার কোতয়ালি থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা রয়েছে। ফেনসিডিল আটকের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান