গাজীপুরে প্রধান নির্বাচন কমিশনার

গাজীপুর প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১০:১৮আপডেট : ০৯ মে ২০১৮, ১০:১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মঙ্গলবার (৮ মে) রাতে গাজীপুরে গেছেন। রাতে তিনি গাজীপুর সার্কিট হাউসে অবস্থান করেন। গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা ও তা স্থগিত হওয়ার পর এটাই তার গাজীপুরে প্রথম সফর। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, কমিশনার বুধবার (৯ মে) জেলা নির্বাচন অফিস পরিদর্শন করবেন।

স্থগিত হওয়া গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘বুধবার গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণার আগে নির্বাচনের প্রার্থী, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনি মতবিনিময় সভায় যোগ দেওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে ঢাকার সাভারের শিমুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম উচ্চ আদালতে রিট করলে রবিবার ওই নির্বাচনটি স্থগিত করে দেয় আদালত। পরে নির্বাচনের সঙ্গে পূর্ব নির্ধারিত ওই মতবিনিময় সভাও স্থগিত হয়ে যায়। আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল।’

তবে সিইসি মঙ্গলবার রাতে গাজীপুরে গেলেও নির্বাচনি মতবিনিময় নয়, তিনি এবার গাজীপুরে গেছেন জেলা নির্বাচন অফিস পরিদর্শন করতে। তিনি বুধবার সকালে গাজীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন ছাড়াও, সার্ভার স্টেশন, স্মার্ট কার্ড, নির্বাচন অফিসের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে দুপুরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমি শুধু জেলা নির্বাচন অফিস পরিদর্শনের কথাই জানি। সাংবাদিকদের সঙ্গে তিনি সাক্ষাতকার দেবেন কিনা সে ব্যাপারে আমার জানা নেই।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম