নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:৫৫

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজু প্রধান নামে ছিনতাইকারীচক্রের এক সদস্য নিহত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার পূর্বাচল উপশহর এলাকার ৩শ’ ফুট সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাবের দাবি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ে হয়েছে জানিয়েছে র‌্যাব।

নিহত রাজু প্রধান রূপগঞ্জের তারাবো এলাকার শামীম প্রধানের ছেলে।

র‌্যাব-১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লেফটেনান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান,‘ভোর রাত সাড়ে ৩টার দিকে ৩শ’ ফুট সড়কের পূর্বাচল এলাকায় একদল সশস্ত্র ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন গুলিবিদ্ধ হলে অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার লাশ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় র‌্যাব-১ এর এসআই আবু হানিফ ও কনস্টেবল সাজেরুল নামে দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক