মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১০ মে ২০১৮, ১১:৫০আপডেট : ১০ মে ২০১৮, ১১:৫০

কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার নূরানী হাফেজীয়া ইসলামি একাডেমির এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর (৫)গায়ে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশু নোমান উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নির্যাতনের শিকার শিশুর বাবা জানান, বেশ কিছুদিন ধরে ওই প্রতিষ্ঠানের শিক্ষক এমদাদ হোসেন শিশু নোমানকে ভালোভাবে পাঠ দেওয়ার নামে নিজের আবাসিক ভবনে নিয়ে রাখেন। গত কয়েকদিন ধরে তারা দেখা করতে গেলে ওই শিক্ষক বিভিন্ন  অজুহাতে তাদের দেখা করতে না দিয়ে ফিরিয়ে দেন। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা জোর করে ছেলের সঙ্গে দেখা করতে যান।তারা গিয়ে দেখেন নোমানের চোখ মুখ ও দুই উরুসহ শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের দাগ রয়েছে। এসময় সে তার বাবা মাকে জানায় ওই শিক্ষক তার গায়ে গরম পানি ঢেলেও নির্যাতন করেছে। তারা এ নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অন্যদিকে শিশু নির্যাতনের খবর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকার মানুষ ওই শিক্ষককে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করে।

এদিকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, এ বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী