সিদ্ধিরগঞ্জে অপহৃত শিশু নোয়াখালী থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৮, ০৯:০৪আপডেট : ১১ মে ২০১৮, ০৯:০৭

সিদ্ধিরগঞ্জে অপহৃত শিশু নোয়াখালী থেকে উদ্ধার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ছয় মাসের শিশুকন্যা শান্তাকে নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) সকালে নোয়াখালী জেলার চাটখিল বাজার এলাকার দিদারুলের ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহানারা বেগম (৪৫) ও তার স্বামী দেলোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শরফুীদ্দন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার, পরিদর্শক (তদন্ত) নজরুলইসলাম, পরিদর্শক (অপরাশেন) আব্দুল আজিজ।
শান্তার বাবা মিজান একজন গাড়ির হেলপার। তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার সেলিমের বাড়িতে ভাড়া থাকেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) বাংলা ট্রিবিউনকে জানান, গত ৩ মে বেলা সাড়ে ১১টার দিকে ছয় মাসের শিশু শান্তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে ৯ মে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার চাটখিল বাজার এলাকার দিদারুলের ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় দেলোয়ার হোসেন ও তার স্ত্রী জাহানারাকে গ্রেফতার করা হয়। অপহৃত শিশু শান্তকে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী