দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর থানায় বিয়ে

শরীয়তপুর প্রতিনিধি
১১ মে ২০১৮, ১০:০৮আপডেট : ১১ মে ২০১৮, ১০:০৮

শরীয়তপুর শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের এক দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ছিল ওই ইউনিয়নের সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. আশ্রাফ উদ্দিনের বিরুদ্ধে। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে আশ্রাফ উদ্দিন ওই নারীকে বিয়ে করেন। বুধবার (৯ মে) রাতে ডামুড্যা থানায় বসে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
ডামুড্য থানা ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব ডামুড্যা ইউনিয়নের একটি গ্রামের ২৭ বছর বয়সী এক দৃষ্টি প্রতিবন্ধী ২০০৫ সাল থেকে সমাজ সেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছিল। ওই সুবাদে পূর্ব ডামুড্যা ইউনিয়ন সমাজ কর্মী মো. আশ্রাফ উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। গত বছরের অক্টোবর মাসে সে ওই নারীকে ২০ হাজার টাকা ঋণ দেন। সমাজ সেবা অধিদফতরের এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ঋণ কার্যক্রম থেকে ঋণটি দেয়া হয়। এরপর থেকেই ওই মেয়ের বাড়িতে বিভিন্ন সময় যাতায়াত করতে থাকেন আশ্রাফ। গত মার্চে ওই দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন আশ্রাফ। এরপর কয়েক দফায় তাকে ধর্ষণ করা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে ডিবি পুলিশ দিয়ে বুধবার বিকালে অভিযুক্ত আশ্রাফ উদ্দিনকে আটক করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডামুড্যা থানায় নেওয়া হয়। ডামুড্যা থানা পুলিশ রাতে ধর্ষণের শিকার ওই নারীকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে দু‘পক্ষের মতামতের ভিত্তিতে পুলিশ মামলা না নিয়ে তাদের বিয়ের আয়োজন করেন।
রাত ১০টায় ডামুড্যা পৌরসভার কাজী হাফিজ উদ্দিন বিয়ে নিবন্ধন করেন। বিয়ের কাবিনে দেনমোহর তিন লাখ টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে নগদ ২০ হাজার প্রদান করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতার সময় উপস্থিত ছিলেন,পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ডামুড্য পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দিন মিটল ও ধানকাঠি ইউনিয়ন সমাজ কর্মী মো.আলী আহম্মেদ।
ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন বলেন, ‘আশ্রাফ উদ্দিন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন। তখন মেয়েটি ও তার পরিবার রাজি হওয়ায় আমরা বিয়ের ব্যবস্থা করেছি।’
অভিযুক্ত আশ্রাফের বক্তব্য জানার জন্য ডামুড্য উপজেলা সমাজ সেবা কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মৌখিক অভিযোগে সমাজ সেবা কর্মীকে আটক করা হয়। মেয়েটি মামলা না করে তাকে বিয়ে করার কথা বলেন। ওই নারী মামলা না করায় বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাতে থানায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম