আড়াইহাজারে নারী শ্রমিককে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৮, ২০:৫৮আপডেট : ১২ মে ২০১৮, ২০:৫৮

ঢাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি স্পিনিং মিলের এক নারী শ্রমিককে পরিত্যক্ত ইটাভাটায় আটকে রেখে ধর্ষণের দায়ে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাতদিন পর শনিবার ভোরে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের চৌঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল-আমিন ওই এলাকার আফাজউদ্দিন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান,‘উপজেলার বিনাইরচরের ছাবেদ আলী স্পিনিং মিলের ওই নারী শ্রমিক গত ৫ মে রাতের শিফটে কাজ করে বাড়ি যাওয়ার জন্য উপজেলার সাথী সিনেমা হলের সামনে প্রতিষ্ঠানের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আল আমিন তাকে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে বাঘানাগর খোরশেদ হাজীর পরিত্যক্ত ইটভাটার একটি কক্ষে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করেন।

তিনি আরও জানান, এর পরের দিন ৬ মে রাত একটার দিকে পথচারীরা নির্যাতিতা নারীর চিৎকার শুনে ইটভাটায় গেলে আল-আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পথচারীরা ওই নারীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে ৭ মে রাতে নির্যাতিত ওই নারী আল-আমিনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম