নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রাঘাতে আদম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিরাব দুপুর ১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আদম আলী শ্রীনিবাসদী গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক।
আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, শনিবার দুপুরে আদম আলী বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়েছিলেন। হঠাৎ করেই কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই আদম আলী মারা যায়।







