নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের এই তথ্য নিশ্চিত করেন।
আটক স্বামীর নাম রাজু আহমেদ।
ওসি জানান, নিহত রোমানার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








