হরিরামপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০১৮, ১৭:০৯আপডেট : ১৮ মে ২০১৮, ১৭:৩০

মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৮ মে) সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

এর আগে সকালে ঘিওর উপজেলার ঝিটকা-মানিকগঞ্জ সড়কের উভাজানী এলাকায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকবাসী পলিশে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান।

এ ঘটনায় শহীদুল ইসলাম ও সাইদুর রহমান নামে দুই নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।

ওয়ার্ড মেম্বার রতন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনা শুনেছি।’

অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ বলেন, ‘হরিরামপুরের ঝিটকা বাজারে অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে তাকে নৈশপ্রহরীরা জিজ্ঞাসাবাদ করে। ওই ব্যক্তির কথাবার্তায় চোর সন্দেহ হলে তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় উদ্ধার এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম