র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

নারায়ণঞ্জ প্রতিনিধি
২২ মে ২০১৮, ১০:০৯আপডেট : ২২ মে ২০১৮, ১১:১৬

বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জে র‌্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে জেলার আড়াইহাজার থানার শিমুলতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আক্কাস আলী নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছে বলে র‌্যাবের দাবি। ঘটনাস্থল থেকে র‌্যাব দশ হাজার পিস ইয়াবাসহ একটি বিদেশি পিস্তল ও একটি নিশান জিপ জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়হাজার থানার ওসি এমএ হক।

তিনি জানান, র‌্যাব ভোরে বাচ্চু মিয়াকে নিয়ে মাদক উদ্ধারে গেলে তার সাহযোগীরা র‌্যাবের ওপর হামলা চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে র‌্যাব ঘটনাস্থল থেকে আহত বাচ্চুকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বন্দুযুদ্ধে আক্কাস আলী নামে র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম