হরিরামপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৮, ০৯:০৬আপডেট : ২৪ মে ২০১৮, ০৯:১৪

মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক কলেজছাত্রকে মারধর করে ৫শ’ টাকা ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

গ্রেফতার ছিনতাইকারীরা হলো, সোহাগ মোল্লা (২০), আজাদ মোল্লা (২০), সজীব সরকার (১৯) এবং রিফাত হোসেন (২১)। এদের সবার বাড়ি উপজেলার ঝিটকা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে ঝিটকা বাজারের পাশে অবস্থিত খাজা রহমত আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আজম হোসেনকে কলেজের সামনে থেকে ডেকে নিয়ে যায় চার তরুণ। এরপর ওই কলেজছাত্রকে মারধর করে ৫শ’ টাকা ছিনিয়ে নেয় তারা। এসময় আজমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই চার জনকে আটক করে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্র ওই চার ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান