রূপগঞ্জে আইপিএল খেলা নিয়ে বাজি, তরুণকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৮, ২৩:০১আপডেট : ২৭ মে ২০১৮, ২৩:০৩

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় আইপিএল খেলাকে কেন্দ্র করে রুবেল (২৩) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুবেল মুড়াপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত আজমত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নগরপাড়া এলাকার রুবেলের বড় ভাই মোমেনের সঙ্গে একই এলাকার সুরুজ, নয়ন ও কাজল আইপিএল খেলাকে কেন্দ্র করে বাজি ধরে। ওই বাজিতে সুরুজ, নয়ন ও কাজল হেরে যায়। মোমেন জিতে যায়। তারা মোমেনের কাছে বাজির টাকা ফেরত চায়। এতে মোমেন বাজির টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ বাজির টাকার ঘটনাকে কেন্দ্র করে মোমেনের নগরপাড়ার বাড়িতে গিয়ে সুরুজ, নয়ন ও কাজলসহ আরও বেশ কয়েকজন মিলে সন্ধ্যায় সাড়ে ৭টায় মোমেনকে মারধর করে। এ খবর পেয়ে রুবেল মোমেনকে বাঁচাতে ছুটে এলে তারা রুবেলকেও এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, রুবেলের খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম