ইটনায় নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৮, ২২:২০আপডেট : ২৮ মে ২০১৮, ২২:২৩

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ইটনায় ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে সত্যব্রত দাস (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (২৮ মে) দুপুরে ইটনা উপজেলা সদরের বিলাসপুর এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সত্যব্রত দাস ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের রানু দাসের ছেলে। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন জানান, একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলার ইটনা সদর থেকে ধনপুর যাচ্ছিল। উপজেলা সদরের বিলাসপুর এলাকায় অসাবধানতাবশত ট্রলার থেকে ধনু নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরনাথ দাস জানান, বিকাল পর্যন্ত কলেজছাত্র সত্যব্রত দাসের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম