নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১১:০৫আপডেট : ২৯ মে ২০১৮, ১১:১৩

বন্দুকযুদ্ধ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন সুমন ওরফে টাওয়ার সুমন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) ভোরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম এ তথ্য জানান।

ওসি জানান, সোনারগাঁওয়ের বারদী শান্তির বাজারে একদল সশস্ত্র ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে টাওয়ার সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় চার পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি ওয়ান শুটারগান, একটি রামদা ও দু'টি বড় ছোড়া এবং ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আবুল হোসেন সুমন ওরফে টাওয়ার সুমনের বাড়ি আড়াইহাজারে। তার বিরুদ্ধে সোনারগাঁও ও আড়াইহাজার থানায় ১১টি মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম