মানিকগঞ্জের দৌলতপুরের কল্যাণপুর উত্তরখন্ড গ্রামে জাহাঙ্গীর হেসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে। বাঁচামারা ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী এ তথ্য জানান।
নিহত জাহাঙ্গীর হেসেন উত্তরখন্ড গ্রামের রহিম কামারের ছেলে।
ইউপি সদস্য রমজান আলী জানান, বুধবার বিকালে ঝড়-বৃষ্টির সময় ধান কেটে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর হোসেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।








