হাসপাতালের অপারেশন থিয়েটারে পিঠা বানানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা!

নরসিংদী প্রতিনিধি
৩১ মে ২০১৮, ১৫:৫১আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:০৩

অপারেশন থিয়েটার (ওটি) এর ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও গ্যাসের চুলা

লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশসহ অপারেশন থিয়েটারের ভেতরে পিঠা বানানোর অপরাধে নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে  শহরের বাসাইলের ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহ আলম মিয়া ও আরাফাত মোহাম্মদ নোমান এ জরিমানা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় চলতি মাস জুড়ে নরসিংদী জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকসহ রেস্টুরেন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বাসাইল মহল্লার ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতকে হাসপাতালের অনুমোদন/লাইসেন্স দেখাতে পারেননি। পাওয়া যায়নি সনদধারী সেবিকা ও টেকনোলজিস্ট। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহ আলম মিয়া ও আরাফাত মোহাম্মদ নোমান হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) এর ভেতরে ঢুকে অস্বাস্থ্যকর পরিবেশ ও গ্যাসের চুলায় পিঠা বানানোর দৃশ্য দেখতে পান। একই কক্ষকে ওটির পাশাপাশি রান্নার কাজসহ অন্যান্য কাজেও ব্যবহার করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহ আলম মিয়া সাংবাদিকদের বলেন,‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মনীতি অনুযায়ী হাসপাতালটিতে ডিপ্লোমাধারী সেবিকা, সনদধারী টেকনোজিস্ট, ওটি অ্যাসিসটেন্ট থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। 

হাসপাতালটিতে একই কক্ষে অপারেশন থিয়েটার, লেবার রুম, রান্না ঘরসহ নানা অব্যবস্থাপনার চিত্র পাওয়া গেছে। সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম