কাপাসিয়ায় সন্ত্রাসী হামলায় কৃষক লীগের ইফতার মাহফিল পণ্ড

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১০:২২আপডেট : ০১ জুন ২০১৮, ১৫:২৬

গাজীপুর গাজীপুরের কাপাসিয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে কৃষক লীগের ইফতার মাহফিল পণ্ড করে দিয়েছে। এ সময় কৃষক লীগ নেতাকর্মীদের বহনকারী তিনটি মাইক্রোবাস ও মঞ্চসহ চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। হামলাকারীরা সভাস্থল থেকে ইফতার সামগ্রী ছিনিয়ে নেয় ও তছনছ করে। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরাব কাজী বাড়ী ইদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরাব কাজী বাড়ী ইদগাহ মাঠে বারিষাব ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সরকারের উন্নয়ণ কাজ প্রচার সভার আয়োজন করা হয়। এ উন্নয়ন প্রচার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এতে প্রধান আলোচক ছিলেন কৃষক লীগের উপদেষ্টা ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগিনা আলম আহমদ। বিকালে বারিষাব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী মেজবার সভাপতিত্বে উন্নয়ন প্রচার সভা শুরু হয়। এসময় স্থানীয় সন্ত্রাসীরা সভাস্থলে কয়েক দফা হামলার চেষ্টা করলে কৃষক লীগের নেতাকর্মীদের বাধার মুখে তারা ফিরে যায়। পরে সন্ত্রাসীরা সভা মঞ্চের পেছন দিক থেকে ফের লাঠিসোটা নিয়ে হামলা করে। তারা কৃষক লীগ নেতাকর্মীদের বহনকারী তিনটি মাইক্রোবাস, মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে এবং কয়েকজনকে মারধর করে।

হামলাকারীরা এসময় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার চেষ্টা করলে কৃষক লীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। এতে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে হামলাকারীরা আয়োজিত অনুষ্ঠানের ইফতার সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এতে অনুষ্ঠাণ পণ্ড হয়ে যায় এবং কয়েকজন আহত হয়।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং কৃষক লীগের উপদেষ্টা, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ভাগ্নে আলম আহমদ অভিযোগ করেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের নামধারী কিছু চিহ্নিত সন্ত্রাসী এ হামলা করেছে। এসময় মঞ্চ, মঞ্চে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ও তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। তারা আমাদের ওপর হামলার চেষ্টা করেছে।’

কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান বলেন, ‘কৃষক লীগের কোনও অনুষ্ঠানের হামলার সঙ্গে ছাত্রলীগ বা যুবলীগ জড়িত নয়। তাদের এসব অভিযোগ মিথ্যা। তাদের নিজেদের কোন্দলের কারণে নিজেদের মধ্যেই মারামারি হয়েছে।’ 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘কৃষক লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান ছিল। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে মামলা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী