‘গাজীপুরকে উন্নয়নের নগর হিসেবে দেখতে চাইলে জাহাঙ্গীরের বিকল্প নেই’

গাজীপুর প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ০১:২১আপডেট : ০৪ জুন ২০১৮, ০১:২১

‘গাজীপুরকে উন্নয়নের নগর হিসেবে দেখতে চাইলে জাহাঙ্গীরের বিকল্প নেই’ গাজীপুরের উন্নয়নের জন্য আগামী সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘গাজীপুরকে উন্নয়নের নগর হিসেবে দেখতে চাইলে জাহাঙ্গীরের বিকল্প নেই। দলমত নির্বশেষে সবাই তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তিনি বিজয়ী হলে গাজীপুরের চেহারা পাল্টে যাবে।’
রবিবার (৩ জুন) বিকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট নানক বলেন, ‘গাজীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এতে কোনও সন্দেহ নেই। সাংগঠনিকভাবে আমরা সবাই এক। তৃণমূল থেকে শীর্ষস্থান পর্যন্ত কারও মধ্যে কোনও ভেদাভেদ নেই।
শিক্ষকদের উদ্দেশে নানক বলেন, ‘শিক্ষকদের সবার দাবি দাওয়া নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা হবে। শিক্ষার কারিগর এই শিক্ষকরা যেন কোনওভাবেই অবহেলিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।'
এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী , প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, মোখছেদুর রহমান, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম