কটিয়াদীতে কিশোরীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১৭:১৩আপডেট : ০৪ জুন ২০১৮, ১৭:৫০

ঢাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে তানজিনা নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। কটিয়াদী থানার ওসি মো. জাকির রব্বানী এ তথ্য জানান।

ওসি জানান, মেয়েটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাই আপাতত থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, উপজেলার আচমিতা বাজারের পশ্চিম পাশের পুকুরটিতে ওই কিশোরীর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

নিহত তানজিনা উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মৃত আল-আমিন মিয়ার মেয়ে।

পুলিশ জানিয়েছে, কিশোরীটি মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয়রা দু-তিনদিন ধরে তাকে আচমিতা বাজারে ঘোরাফেরা করতে দেখেছে।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম