কাশিয়ানীতে পুলিশের গুলিতে ডাকাত নিহত

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
০৫ জুন ২০১৮, ০৯:১৮আপডেট : ০৫ জুন ২০১৮, ০৯:২০

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে তোতা মন্ডল (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে আরও দুই ডাকাতকে। সোমবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত তোতা মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর বিকরা গ্রামের খবির উল্লাহ মন্ডলের ছেলে। গ্রেফতার দুই ডাকাত ডাকাত হলো- রাজবাড়ী জেলার শ্রীপুর গ্রামের কাশেম মন্ডলের ছেলে হারান মন্ডল (৩০) ও ঝিনাইদহ জেলার ৩নং পানির ট্যাংকিপাড়ার রজব আলীর ছেলে আবির হাসান (৩২)।

ওসি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর ব্রিজের কাছে রাস্তায় গাছ ফেলে ট্রাক ও বাসে ডাকাতি করছিল ৭-৮ সদস্যের ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত সদস্যরা ভাটিয়াপাড়ার দিকে রেললাইন ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা তাদের পিছু নেয়। এসময় ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে।তাদের ছোড়া পাথরের আঘাতে পুলিশ কনস্টেবল আজিজুল আহত হয়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তোতা মন্ডলের পায়ে গুলিবিদ্ধ হয় এবং তাকেসহ অন্য দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। পরে খুলনা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তোতা মন্ডল।

তিনি আরও জানান, আহত ডাকাতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়না তদন্ত শে‌ষে নিহত ডাকাত সদ‌স্যের লাশ তার পরিবারের কা‌ছে হস্তান্তর করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম