‘বিএনপি অস্তিত্ব রক্ষার জন্যই নির্বাচনে অংশ নেবে’

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ০৪:০৯আপডেট : ০৬ জুন ২০১৮, ০৪:১৩

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি অস্তিত্ব রক্ষার জন্যই আগামী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। বিএনপির আন্দোলন করার সাংগঠনিক শক্তি নেই। আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার (৫ জুন) কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রামেরকান্দা ইস্পাহানী ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়।

শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যেহেতু সংসদে নেই, তাই নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলুক, আর সহায়ক সরকারের কথাই বুলক; তাদের সঙ্গে কোনও সংলাপ নেই। সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউল আযম খান বারকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন, আওয়ামী লীগ নেতা হাজী আবু সিদ্দিক, ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম