ঢাকার কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬ জুন) বিকেলে কেরানীগঞ্জে রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল হাসানের নেতৃত্বে জিনজিরা ফেরিঘাট এলাকায় এম হোসেন মুড়ির মিলে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মুড়িতে ভেজাল পাওয়ায় প্রায় আড়াইমন মুড়ি বুড়িগঙ্গা নদীতে ফেলে ধংস করা হয় এবং মিল মালিক মো. হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল হাসান জানান, ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৩ ধারা ভঙের কারণে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শাহিনুর ইসলাম, কেরানিগঞ্জ দক্ষিণ ভূমি অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক ও আজাদ প্রমুখ।








