জমে উঠেছে কিশোরগঞ্জের ঈদ বাজার, মধ্যরাতেও ভিড় বিপণি বিতানে

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৭ জুন ২০১৮, ১১:০৬আপডেট : ০৭ জুন ২০১৮, ১১:০৬

জমে উঠেছে কিশোরগঞ্জের ঈদ বাজার পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে জমে উঠেছে কিশোরগঞ্জের ঈদ বাজার। জেলা শহরের প্রধান বাণিজ্যিক এলাকা রথখলা, বড়বাজার, তেরিপট্টি ও গৌরাঙ্গবাজারের বিপণি বিতানগুলোতে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। মার্কেটগুলোতে দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকের কেনাবেচাও চোখে পড়ার মতো। নিজের পছন্দসই কাপড় কেনার জন্য ছোট-বড় সব মার্কেটেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
রমজানের প্রথমে দোকানে কেনাবেচা কম থাকলেও এখন এর সংখ্যা অনেক বেশি। ক্রেতাদের ভিড় সামাল দিতে অনেক মার্কেটেই দোকানিদের হিমশিম খেতে হচ্ছে। এবারের ঈদ মার্কেটে ক্রেতাদের মধ্যে সিংহভাগই নারী।
জমে উঠেছে কিশোরগঞ্জের ঈদ বাজার এদিকে ক্রেতাদের চাহিদা মেটাতে দোকানে দোকানে সাজিয়ে রাখা হয়েছে নানান ডিজাইনের লং কামিজ লেহেঙ্গা, ব্লক বুটিকের নানান ডিজাইনের থ্রি-পিছসহ দেশি-বিদেশি রঙ-বেরঙের পোশাক। তবে এবার গরমে স্বস্তির জন্য বেশিরভাগ নারী ও তরুণীদের চোখ সুতি, টাঙ্গাইল শাড়ি, কটন, হাতের তৈরি ব্লকের নকশী করা কাপড়। তবে দামে সাশ্রয়ী ও গরমে স্বস্তি পেতে বেশিরভাগ ক্রেতারা ছুটছেন দেশীয় সুতি কাপড়ের দোকানে।
এদিকে শুধু নারী ক্রেতাই নয় ছেলেরাও ভিড় করছেন বিভিন্ন দোকানে তাদের পছন্দের পোশাক কিনতে। বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, বেশিরভাগ ছেলেদের পছন্দ বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি, ফরমাল শার্ট, শেরোয়ানি, টি-শার্ট, ফিটিং শার্ট, নিত্যনতুন ডিজাইনের জিন্স, গেবাডিন প্যান্ট, বেল্ট, জুতা ও বিভিন্ন নামিদামি কোম্পানির পারফিউম।
এদিকে নিম্ন আয়ের ক্রেতারা বিভিন্ন হকার মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন বেশি। এর বাইরে কসমেটিকস ও স্টেশনারি দোকানেও কমতি নেই ক্রেতাদের। তবে ক্রেতারা মনে করছেন, গত বছরের তুলনায় পোশাকের দাম এবার কিছুটা বেশি। তবুও সন্তুষ্ট তারা, কারণ হাতের নাগালেই পাচ্ছেন সবকিছু। সেই সঙ্গে নিরাপদে কেনা-কাটা করতে পারায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

জমে উঠেছে কিশোরগঞ্জের ঈদ বাজার জেলা সদর ছাড়াও ১৩টি উপজেলা শহর ও গ্রামগঞ্জের মার্কেট, বিপণি বিতানগুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের সব মার্কেট, ফ্যাশন হাউস ও বিপণি বিতানগুলো ক্রেতা সমাগমে মুখর হয়ে ওঠেছে। বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা ক্রেতাদের আকর্ষণ করছে।
ঈদের কাপড় কিনতে আসা ক্রেতা ন্যান্সী জাহান বলেন, প্রতিবারই ঈদে নিত্যনতুন জামা আসে। ঘুরে ঘুরে দেখছি, পছন্দমত কিনবো। তবে গতবারের তুলনায় দাম কিছুটা বেশি। তাই পোশাক কিনতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। কিন্তু এবার নতুন নতুন ডিজাইনের জামা চোখে পড়ছে। ভারতীয় বিভিন্ন সিরিয়াল ও ছবির নাম অনুসারেও পোশাক পাওয়া যাচ্ছে।
এদিকে কাপড় ব্যবসায়ীরা বলছেন, এবার দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাক বিক্রি হচ্ছে সমানতালে। অন্যদিকে ক্রেতারা বলছেন, দেশি-বিদেশি যাই হোক ঈদে চাই পছন্দের পোশাক কিন্তু হতে হবে সাধ্যের মধ্যে।
জমে উঠেছে কিশোরগঞ্জের ঈদ বাজার বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, এবার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বেশি বিক্রি হচ্ছে৷ মেয়েদের থ্রি-পিস, সানাসফি, জিফসির দাম ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে বেশি বিক্রি হচ্ছে৷ ৭৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত শাড়ির মূল্য রয়েছে৷ ১৫শ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যেই বেশি বিক্রি হচ্ছে৷ বাচ্চাদের জন্য শার্ট, প্যান্ট, জুতার পাশাপাশি জিন্স ও গ্যাবাডিন প্যান্টের চাহিদা বেশি৷ প্যান্ট বিক্রি হচ্ছে ১৩শ থেকে আড়াই হাজার টাকার মধ্যে৷
এসবি ফ্যাশনের মালিক বিলকিছ বেগম বলেন, আমার দোকানে সাধারণত দেশীয় হাতের তৈরি বুটিক ও ব্লক বাটিকের থ্রি-পিছ, সুতির থ্রি পিছ ও শাড়ি পাওয়া যাচ্ছে। এবারের ঈদ বাজারে সুতির কাপড়ের বেশ চাহিদা থাকায় বেশ ভালোই বিক্রি হচ্ছে। দামের দিক থেকেও সবার হাতের নাগালে। ঈদের এখনও কয়েকদিন বাকি আছে। আশা করছি শেষ পর্যন্ত বেশ ভালোই বিক্রি করতে পারবো।
মাইশা থ্রি-পিস বিপণির মালিক বলেন, এখন পর্যন্ত বেশ ভালোই বিক্রি চলছে, রমজানের শেষের দিকে ভিড় আরও বাড়বে বলে আশা করি। তাই বিক্রিতে কোনও ক্লান্তি নেই, গভীর রাত পর্যন্ত আমরা প্রতিষ্ঠান খোলা রাখছি৷ বাচ্চাদের পোশাকের দাম তুলনামূলকভাবে বেশি, তবে বিক্রিও ভালো হচ্ছে৷
অন্যদিকে ঈদ উপলক্ষে এখন ব্যস্ততার শেষ নেই দর্জির দোকানগুলোতেও। বেশির ভাগ দর্জির দোকানে নতুন করে কোনও অর্ডার নেওয়া হচ্ছে না। আগে নেওয়া কাজগুলো শেষ করার চেষ্টা করছে তারা। কোনও রকম ফুসরত মিলছে না। যেভাবেই হোক ঈদের আগে সব জমানো কাজ শেষ করতে হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম