দৌলতদিয়া ঘাটের নিরাপত্তায় থাকবেন ৪৫ আনসার সদস্য

রাজবাড়ী প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ০৯:২২আপডেট : ০৯ জুন ২০১৮, ১০:২৯

  দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন গড়ে ৫-৭ হাজার যাত্রী এবং ৩-৪ হাজার ছোট-বড় যানবাহন পদ্মা পাড়ি দেয়। যা ঈদের সময় কয়েকগুণ বেড়ে যায়। তাই ঈদে যাত্রীদের দুর্ভোগ লাঘবে অতিরিক্ত ফেরি চালু ও নিরাপত্তা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের সময় যাত্রীদের নিরাপত্তায় অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও থাকবেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন একথা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত আনসার বাহিনীর ৪৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি শিফটে একজন পিসি, দু’জন এপিসি ও ১২ জন সদস্যসহ মোট ১৫ জন সদস্য ৮ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা রকম দুর্ভোগ পোহাতে হয়। এজন্য যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের হাত থেকে রক্ষায় পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও ঘাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আনসার সদস্যরা দেশের অতন্দ্র প্রহরী। ঈদের সময় ঠিকমতো দায়িত্ব পালনের জন্য তিনি আনসার সদস্যদের প্রতি আহ্বান জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম