টাঙ্গাইলে কাজী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০১৮, ১৬:১৬আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:৫৪

কাজী হত্যার বিচারের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন টাঙ্গাইলে শামসুল আলম (৬০) নামে এক কাজীকে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার (১০ জুন) দুপুরে জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা কাজী সমিতির সভাপতি আব্দুল আওয়াল তরফদার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম খান রুমি বলেন, ‘অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা হোক। তা না হলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।’

এদিকে নিহতের স্ত্রী ফাহমিদা খান জানান, ‘তার স্বামীই ছিলেন সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারে এখন অন্ধকার নেমে এসেছে।’ তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। 

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সহ-সভাপতি আ ন ম আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক কাজী খন্দকার রকিবুল হোসেন, সদস্য মাওলানা কেএম হেলাল উদ্দিন প্রমুখ। মানববন্ধনে নিহতের পরিবার এবং জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির প্রায় দুই শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ৩১ মে শামছুল আলমকে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ১ জুন সকালে শহরের দক্ষিণ কাগমারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে শামছুল আলমের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলহাজ আকন্দ ও আশিকুজ্জামান অমিতকে গ্রেফতার করে। গত বুধবার (৬ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস আলহাজ আকন্দ ও আশিকুজ্জামান অমিতের জবানবন্দি লিপিবদ্ধ করেন।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম