ফরিদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১০ জুন ২০১৮, ২০:৫৩আপডেট : ১০ জুন ২০১৮, ২০:৫৪

ফরিদপুর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে রবিবার (১০ জুন) দুপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ওই গ্রামের জামের আলী মাতুব্বরের ছেলে সাজ্জাদ (৫) ও মেয়ে জেমি আক্তার (৮) এবং একই এলাকার বাসার মাতুব্বরের মেয়ে মিম আক্তারী (৪)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমান জানান, সদরপুর বাজারের ফল ব্যবসায়ী জামের আলীর বাড়িতে ইফতার মাহফিল ছিল। দুপুরে তার দুই ছেলে-মেয়ে ও পাশের বাড়ির অপর একটি মেয়ে পুকুরে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে গভীর পানিতে তিন শিশুই ডুবে যায়। বাড়ির লোকজন সন্ধানের পর তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুব উর রহমান ঘটনাস্থলে পৌঁছে শোকার্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ তিনটির দাফনের জন্য ৩০ হাজার টাকা দেওয়া হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম