শিশু খাদিজাকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১২:৪৬আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:৫৪

আদালত
নারায়ণগঞ্জে শিশু খাদিজা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো চার বন্ধু সুজন, আলামীন, আবুল কালাম ও শাহাদাৎ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামিরা সবাই পলাতক।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তারকে একই এলাকার চার যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে খাদিজা নিখোঁজ থাকে। পরদিন সকালে বাড়ির পাশের একটি সরিষাক্ষেত থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকেই চারজন পলাতক থাকে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তিনি জানান, এই মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। নিহত খাদিজার ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম