বকেয়া বেতন ও বোনাস চাওয়ায় শ্রমিকদের পেটালো পুলিশ

সাভার প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১২:৫০আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:৩৯

সাভার

সাভারের আশুলিয়ায় পজেটিভ ফ্যাশন ওয়্যার নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ করায় কারখানার শ্রমিকদের পিটিয়েছে পুলিশ। এতে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়। সোমবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, পজেটিভ ফ্যাশন ওয়্যার কারখানা কর্তৃপক্ষ কয়েকদিন ধরে শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ নিয়ে টালবাহানা করে আসছিল। এরই দাবিতে সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে জিরাবো-বিশমাইল সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওই কারখানার প্রায় দশ শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম