নরসিংদীতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু, আহত সাত

নরসিংদী প্রতিনিধি
১২ জুন ২০১৮, ১৭:১৩আপডেট : ১২ জুন ২০১৮, ১৭:১৩

বজ্রাঘাত

নরসিংদীতে বজ্রাঘাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার (১২ জুন) বিকাল ৩টায় সদর উপজেলার নলবাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার আলোকবালী গ্রামের চাঁন মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫)ও একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও মনা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫)।

আহতরা হলেন, আলোকবালী এলাকার রুবেল (২০), সানাউল্লাহ (২৫), ভুট্টো (৩২), কুতুব উদ্দিন (২৬), জাবের (২৫), আলম (১৫), ফরহাদ (২৫)।

স্থানীয়রা জানান, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি নৌকা নরসিংদী শহরের দিকে আসার পথে নলবাটা এলাকায় পৌঁছালে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। এসময় নৌকার ৯ যাত্রী আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত ৭ জনের মধ্যে ৩ জনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম