গাড়ির বাড়তি চাপ থাকলেও যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ০৯:১১আপডেট : ১৪ জুন ২০১৮, ০৯:১১

যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে আজও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার (১৪ জুন) ভোর থেকে উত্তরের পথে গাড়ির বাড়তি চাপ থাকলেও এখনও কোনও যানজটের চিত্র দেখা যায়নি।

বিগত দিনে ঈদ যাত্রায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম ভোগান্তির অভিজ্ঞতাও রয়েছে এ সড়কে যাতায়াতরত চালক ও যাত্রীদের। কিন্তু এবার ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরেও যানজটের কোনও চিত্র দেখা যায়নি।

গাড়ির বাড়তি চাপ থাকলেও যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ভোগ লাঘবে সরকারের চার লেনে উন্নীতকরণ কাজ এখন অনেকটা দৃশ্যমান। গত ১২ জুন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে চার লেন ও কয়েকটি ব্রিজ খুলে দেওয়া হয়েছে। চার লেন ব্যবহার করায় যানজটের সৃষ্টি হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আগে এ সড়কে যানজট লেগেই থাকতো । কিন্তু এবার ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন।’ উত্তরের পথে গাড়ির বাড়তি চাপ রয়েছে বলেও তিনি জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম