মানিকগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ইফতার অনুষ্ঠান পণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১০:০৩আপডেট : ১৪ জুন ২০১৮, ১০:০৩

মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিলের ইফতার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। বুধবার সিঙ্গাইর পৌরসভার গোবিন্দল জাদুরচর গ্রামে তার নবনির্মিত বাসভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিল অভিযোগ করেন, তার বাসভবন প্রাঙ্গণে ৩ হাজার লোকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে অনুমতিও নেওয়া হয়। কিন্তু বিকাল সাড়ে ৩টায় সিঙ্গাইর থানার এসআই আনোয়ার হোসেন এবং এসআই রাসেলের নেতৃত্বে তিন গাড়িতে পুলিশ সদস্যরা ওই বাড়িতে যায় এবং অনুষ্ঠান বন্ধ করতে বলে। পুলিশ সদস্যরা অনুষ্ঠানস্থলে থাকা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা অনুষ্ঠানের স্টেজ ভেঙে ফেলে এবং তা নিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, `উপজেলা চেয়ারম্যান শাতিল নতুন বাসা উদ্বোধন করার অনুমতি নিয়েছেন । কিন্তু পুলিশ সদস্যরা পরবর্তীতে খবর নিয়ে জানতে পারে সেখানে তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করবেন। সেখানে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে -এমন আশঙ্কা থেকে পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম