গোপালগঞ্জের কাশিয়ানীর চাপতা এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা নামক স্থানে রাস্তা পারাপারের সময় ওই নারীকে দ্রুতগতির একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।








