রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন তত্ত্বাবধায়কের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ০৬:০৫আপডেট : ১৫ জুন ২০১৮, ০৬:০৯

মহাখালীর দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ তরিকুল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তরিকুল একটি ভবনের তত্ত্বাবধায়কের চাকরি করতেন। একজন ভাড়াটিয়ার অনুরোধে ফ্যান লাগানোর বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন তত্ত্বাবধায়কের মৃত্যু

তরিকুলের স্ত্রী চম্পা আকতার জানিয়েছেন, তরিকুল যে বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ করত সে বাড়িতেই সে পরিবার নিয়ে থাকত। ৯ মাস বয়সী ইয়াছিন নামের এক পুত্র সন্তান রয়েছে তার। ভবনটির এক ভাড়াটিয়া তার কক্ষে ফ্যান লাগানো ও বৈদুতিক তারের সংযোগ দিতে তরিকুলকে ডেকেছিলেন। সেখানে কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। তরিকুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুলের বাবার নাম শহিদ উদ্দিন। তার স্থায়ী ঠিকানা রংপুর।

/এআইবি/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম