ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজও যানজটমুক্ত

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জুন ২০১৮, ০৯:৫৮আপডেট : ১৫ জুন ২০১৮, ১০:০৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজও যানজটমুক্ত ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক আজও যানজটমুক্ত রয়েছে। এর ফলে আজও নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। বিগত দিনে এ সড়ক দীর্ঘ যানজটে নাকাল থাকতো। কিন্তু এবার চার লেন খুলে দেওয়ার কারণে মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন।

শুক্রবার ( ১৫ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সড়কের টাঙ্গাইল অংশে যানবাহন স্বাভাবিক গতিতেই চলতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে
উত্তরের পথে গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা গেলেও কোথাও যানজট দেখা যায়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজও যানজটমুক্ত এদিকে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদ, ট্রাক ও পিকআপ ভ্যানে যাতায়াত করতে দেখা গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ যাত্রায় এবার ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন। চার লেন খুলে দেওয়ার ফলে এখনও কোনও যানজটের সৃষ্টি হয়নি।’ বৃহস্পতিবার সকাল থেকে গাড়ির বাড়তি চাপ রয়েছে বলেও তিনি জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম