বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

মাদারীপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১১:৫০আপডেট : ১৯ জুন ২০১৮, ১২:২৪

বাস উল্টে রাস্তায় মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসচালক রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পান্তাপাড়া এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।মাদারীপুর অঞ্চলের ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবিউল গোপালগঞ্জের মুকসুদপুর থানার চরপ্রসন্নদী এলাকার মৃত হাশেম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক রবিউল। দুর্ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাস চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম