জামালপুর পৌরসভার ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুর প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০২:১০আপডেট : ২১ জুন ২০১৮, ০২:২৩

জামালপুর পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি নতুন কোনও করারোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের ১৬৮ কোটি টাকার বড় বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টায় জামালপুর পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১৬৮ কোটি ২৫ লাখ চৌত্রিশ হাজার  ৬৮৯ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৪৮২ টাকা। বাজেটে সরকারি ৫টি বড় প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। সবমিলিয়ে রাস্তাঘাট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, বজ্য ব্যবস্থাপনা, নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

জামালপুর পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে ২০১৮-১৯ অর্থ বছরের এই প্রস্তাবিত বাজেট অবিস্মরণীয় বাজেট বলে ধারণা করা হচ্ছে।

বাজেট ঘোষণার সময় প্যানেল মেয়র, পৌর কাউন্সিলররা ছাড়াও পৌরসভার সচিব নূরুল ইসলাম মিন্টু, হিসাবরক্ষক আসাদুজ্জামান, কাউন্সিলররাসহ ও সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম