রায়পুরায় নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৯:০৩আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:০৩

নিহত শিশু মামুন মিয়া নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর মামুন মিয়া নামে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুন) দুপুরে পাশের বাড়ির ছাদ থেকে গামছা পাঁচানো লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

মামুন উপজেলার হাসিমপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (২০ জুন) দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মামুন। বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান না পাওয়ায় ওইদিন রাতেই রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। শনিবার দুপুরে প্রতিবেশী জয়নাল মাস্টারের গৃহকর্মী দুর্গন্ধ পেয়ে তালা খুলে বাসার ছাদে গিয়ে গামছা প্যাঁচানো অবস্থায় শিশু মামুনের গলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। কে বা কারা, কী কারণে শিশুটিকে হত্যা করেছে তা জানা যায়নি। পরিবারের লোকজনও হত্যার কারণ জানাতে পারেননি। তদন্তের পর হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম